ডেস্ক রিপোর্টার,২০ নভেম্বর।।

মো: ইউনূসের পর বাংলাদেশের তখতে বসেছেন তারেক রহমান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও হাঁটছেন স্বৈরাচারী ইউনূসের দেখানো পথেই। তারেক রহমানের জামানাতেও বন্ধ নেই হিন্দু নির্যাতন।


বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে হিন্দু অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। রাত আড়াইটা নাগাদ পুলিশ অভিনেত্রীর উত্তরার বাড়িতে অভিযান চালায়। জোর করে  দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে পুলিশ। এবং তাকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে “এক্স”– এ একথা নিজেই জানিয়েছেন হিন্দু অভিনেত্রী জ্যোতিকা। তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় পুলিশ অভিনেত্রীর বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে  ঘরে প্রবেশ করে। এবং তাকে থানায় যাওয়ার নির্দেশ দেয়।


কেন এই গ্রেফতার? বাংলাদেশে সরকার পরিবর্তনের পর হিন্দুদের উপর চলতে থাকা নির্যাতন নিয়ে সমাজ মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছিলেন হিন্দু অভিনেত্রী জ্যোতিকা।জামায়াত-সমর্থিত ছাত্র আন্দোলনকে সমর্থন করতে অস্বীকার করেন তিনি। এরপর থেকেই মৌলবাদী সহ বাংলাদেশের ইউনূস – তারেক রহমানের সরকারের কু-নজরে পড়েন এই প্রতিবাদী হিন্দু অভিনেত্রী।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

জ্যোতিকা জ্যোতির গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের মুক্তমনা মানুষ ও ঢালিউডের অভিনেতা – অভিনেত্রীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *