ডেস্ক রিপোর্টার, ২৫ নভেম্বর।।
       বিয়ের মরশুম শুরুর মুখেই মধ্যবিত্তের মুখে হাসি ফোটাচ্ছে সোনার বাজার। টানা পতনের পর বুধবার ফের এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম।কলকাতার বাজারে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম নেমে এসেছে ১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকায়। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৫৮০ টাকা। গতকালের তুলনায় প্রায় ৩,৮০০ থেকে ৪,১৫০ টাকা পর্যন্ত কমেছে সোনার দর।
একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৬৪ টাকা।বাজার বিশেষজ্ঞদের মতে, ডলারের শক্তিশালী হওয়া, আন্তর্জাতিক বাজারে দরপতন এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণেই সোনার দামে এই বড় পতন। সর্বোচ্চ দামের থেকে বর্তমানে প্রায় ৭০,০০০ টাকা সস্তায় মিলছে প্রতি ১০ গ্রাম সোনা।


বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা বিয়ের গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। তবে একবারে বড় অঙ্কের বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
সর্ব্বোপরি,টানা রক্তক্ষরণের পর অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে। গত কয়েকদিনে দফায় দফায় পতনের পর বুধবার শেয়ারবাজারে দেখা গেল ষাঁড়ের লাফ। যার জেরে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। শুধু তাই নয়, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও নেমেছে সোনার দাম। সবমিলিয়ে বিনিয়োগকারীদের পাশাপাশি বিয়ের মরশুমের আগে খুশির হাওয়া মধ্যবিত্তের মনেও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *