ডেস্ক রিপোর্টার, ২৫ নভেম্বর।।
আসন্ন পুর নিগম নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে সরগরম ছিলো রাজধানী। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগরতলা পুর নিগমের ৩২ নম্বর, ৩৩ নম্বর, ৩৪ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। একই ভাবে ৬- আগরতলা বিধানসভায় তিনি করেছেন প্রচার।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রথমে ৩২নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার র্সমর্থনে করেন রোড – শো। এই রোড – শোতে ছিলো বিজেপির প্রচুর নেতা – কর্মী – সমর্থক।এরপর মুখ্যমন্ত্রী চলে আসেন নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে । বিজেপি প্রার্থী অভিজিৎ মল্লিকের সমর্থনে তিনি প্রচার করেন। এই ওয়ার্ডের বের হয় বিশাল বাইক র্যালি। বাইক মিছিলে বিজেপির জন সমর্থন থেকে স্পষ্ট দলীয় প্রার্থী তথা বিদায়ী কর্পোরেটর অভিজিৎ মল্লিকের জয় একশ শতাংশ নিশ্চিত। প্রার্থী অভিজিৎ মল্লিকের সমর্থনে হওয়া বাইক র্যালিতে যুবাদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অভিজিৎ মল্লিকের সমর্থনে প্রচার শেষ করে মুখ্যমন্ত্রী চলে যান ৩৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য্যের সমর্থনে ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। প্রার্থীকে নিয়ে রোড – শো করেন তিনি। এখানেই ছিলো ব্যাপক জন সমর্থন।
এদিন তিনি ৬- আগরতলা বিধানসভাতেও ভোট প্রচার করেন। মুখ্যমন্ত্রী ভোট প্রচারে বেরিয়ে দাবি করেন, আগরতলা পুর নিগমের ৫১টি আসনেই জয়ী হবেন ভাজপা প্রার্থীরা। নগরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেই তিনি ভোট চান।

