ডেস্ক রিপোর্টার,২২ জুন।।
         রাজ্যে সমূহ উন্নয়ন যজ্ঞ এই বক্তব্য একাংশ প্রশাসনিক কর্মকর্তাদের কিন্তু বাস্তব বলছে অন্য কথা। রাজ্যের একাংশ রাস্তাঘাটের অবস্থা বেহাল।দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কোনো সংস্কার না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনে নামল অটোচালকরা। সোমবার রাজধানী সংলগ্ন ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে শুরু করে বাইপাস মহেশখলা পর্যন্ত দীর্ঘ সড়কের একাধিক স্থানে রাস্তা একেবারে ভেঙে চুরে একাকার হয়ে রয়েছে। বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন যাত্রী নিয়ে যাতায়াতের সময় চালকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। গাড়ির যন্ত্রাংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
       দীর্ঘ সময় অবরোধ চলার কারণে ওই রুটে সম্পূর্ণ যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন, যার ফলে তীব্র দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় নেতৃত্বেরা এবং তাদের আশ্বাসে অটোচালকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *