“পাশ্চাত্যের স্যাক্সোফোন বর্তমানে ভারতের সাংস্কৃতিক আঙিনায় বেশ জনপ্রিয়। স্যাক্সোফোন ও সেতারের যুগল বন্দিতে এই স্বর্ণালী সন্ধ্যা বহুদিন মনে রাখবেন শহরের সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ জন।”- শানিত দেবরায়।
ডেস্ক রিপোর্টার, ১৯ জুন।। সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য সন্ধ্যার সাক্ষী থাকলো আগরতলার রবীন্দ্র ভবন। শুক্রবার সন্ধ্যায় সুর, তাল ও অনুভূতির অপূর্ব মেলবন্ধনে স্যাক্সোফোন ও সেতারের যুগলবন্দিতে মুগ্ধ হয়ে উঠে উপস্থিত লোকজন।সাংস্কৃতিক অঙ্গনের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের প্রথম সারির দৈনিক ” আজকের ফরিয়াদ” পত্রিকার সম্পাদক শানিত দেবরায়। সঙ্গে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ এন্দু। এবং কলকাতা থেকে আগত সেতার বাদক সন্দীপ বন্দ্যোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধান অতিথি শানিত দেবরায় ও সেতার বাদক সন্দীপ বন্দ্যোপাধ্যায় এই সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা করেন।
“পাশ্চাত্যের স্যাক্সোফোন বর্তমানে ভারতের সাংস্কৃতিক আঙিনায় বেশ জনপ্রিয়।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শানিত দেবরায় বলেন, “পাশ্চাত্যের স্যাক্সোফোন বর্তমানে ভারতের সাংস্কৃতিক আঙিনায় বেশ জনপ্রিয়। স্যাক্সোফোন ও সেতারের যুগল বন্দিতে এই স্বর্ণালী সন্ধ্যা বহুদিন মনে রাখবেন শহরের সাংস্কৃতিক আঙিনায় মানুষ জন।”
শানিত দেবরায় ( সম্পাদক, আজকের ফরিয়াদ)
স্যাক্সোফোনের গভীর ও মসৃণ ধ্বনি, অন্যদিকে সেতারের শাস্ত্রীয় মাধুর্য—দুইয়ের সংলাপে তৈরি হয় এক বিশেষ সঙ্গীতভ্রমণ।
অনুষ্ঠানের শুরু থেকেই দুই বাদ্যযন্ত্রের ভিন্নধর্মী সুরে এক নতুন আবহ তৈরি হয় রবীন্দ্র ভবনে। একদিকে স্যাক্সোফোনের গভীর ও মসৃণ ধ্বনি, অন্যদিকে সেতারের শাস্ত্রীয় মাধুর্য—দুইয়ের সংলাপে তৈরি হয় এক বিশেষ সঙ্গীতভ্রমণ। অনুষ্ঠানে পরিবেশিত প্রতিটি সুরে ছিল ভারতীয় শাস্ত্রীয় ঘরানার ছোঁয়া, সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের নতুন মাত্রা। উপস্থিত দর্শক-শ্রোতারা মনোযোগ দিয়ে উপভোগ করেন পুরো অনুষ্ঠান। এবং করতালিতে শিল্পীদের উৎসাহ জানান।
এই ধরনের অনুষ্ঠান শুধু মাত্র বিনোদন নয়, শিল্প ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলবে।
শহরের সাংস্কৃতিক অনুরাগীদের মতে, এই ধরনের অনুষ্ঠান শুধু মাত্র বিনোদন নয়, শিল্প ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে।সুরের আবেশে ভেসে যাওয়া এদিনের এই স্বর্ণালী সাংস্কৃতিক সন্ধ্যা দীর্ঘদিন মনে রাখবেন অনুষ্ঠানে উপস্থিত লোকজন।