Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ৬ নভেম্বর।।
  বিশ্ব বাজারের মন্দা উপেক্ষা করে দালাল স্ট্রিটে উৎসবের আমেজ।অপরদিকে বিশ্ব বাজারে মন্দা থাকলেও দেশীয় শেয়ার বাজারে উল্টো ছবি। বৃহস্পতিবারে ঊর্ধ্বমুখী প্রবণতার পর শুক্রবারও দালাল স্ট্রিটে বজায় রইল প্রবল ষাঁড়ের দৌড়। উৎসবের মরসুমে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে শেয়ার বাজারজুড়ে কার্যত আতশবাজির মেজাজ।
শুক্রবার লেনদেন শেষে বিএসই সেনসেক্স ১,৭১৮.০১ পয়েন্ট বা ২.১৭ শতাংশ লাফ দিয়ে ৮১,০২৮.০২ পয়েন্টে গিয়ে স্থিত হয়। অন্যদিকে এনএসই নিফটি-৫০ সূচক ৪৯৩.৭৫ পয়েন্ট বা ২.০১ শতাংশ বেড়ে বন্ধ হয় ২৫,০৩০.৩৫ পয়েন্টের ঘরে। 
শুক্রবারে শেয়ার বাজারের এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ছিল বেসরকারি ব্যাঙ্ক এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের ধারাবাহিক উত্থান। এ ছাড়া অটোমোবাইল ও টেকনোলজি খাতের শেয়ারেও কেনাবেচার দারুণ গতি লক্ষ্য করা যায়।তাছাড়া মার্কিন শেয়ার বাজারের পতন এবং এশিয়ার অন্যান্য বাজার যেমন দক্ষিণ কোরিয়ার কোসপি এবং জাপানের নিক্কেই-এ মন্দা দেখা গেলেও দেশীয় সূচকগুলি সেই নেতিবাচক প্রভাব কাটিয়ে জোরদার ঘুরে দাঁড়িয়েছে।এছাড়াও
সূচকের এই অভূতপূর্ব লাফে মাত্র একদিনেই বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির সম্মিলিত বাজার মূলধন প্রায় ১০.৬৬ লাখ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। 
দীপাবলির ‘মহুরাত ট্রেডিং’-এর ঠিক মুখে দেশীয় বাজারের এই গতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *