স্পোর্টস ডেস্ক, ১লা আগস্ট।।

মৌচৈতি দেবনাথের দুরন্ত ব্যাটিং। তাতেই সেমি ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো কসমোপলিটন ক্লাব । আসরের হট ফেভারিট এগিয়ে চলো সংঘকে পরাজিত করে। ৮ উইকেটে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কসমোপলিটন ক্লাব খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। সোমবার টি আই টি মাঠে হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি ২০ ক্রিকেটে। এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ মাত্র ৯০ রান করে। দলের পক্ষে মৌটুসী দে ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৬, মেঘা সরকার ১১ এবং অন্নপূর্ণা দাস ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অংকের রানে পা রাখতে পারেননি। কসমোপলিটন ক্লাবের পক্ষে প্রিয়াংকা নোয়াতিয়া ৬ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অশ্মিতা দাস ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *