স্পোর্টস ডেস্ক, ৮ আগস্ট।
“বাম জমানায় খেলা নিয়ে নোংরা রাজনীতি করা হতো। তবে খেলার মাঠে রাজনীতি এখন বরদাস্ত করা হবে না।” শনিবার শহরের এনএসআরসিসিতে ৫৪ তম রাজ্য ভিত্তিক ব্যাডমিন্টন আসর উদ্বোধন করে একথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন মাঠ রাজনীতি মুক্ত। খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করেই তাদের দলে নেওয়া হয়। ঘুরিয়ে ফিরিয়ে মুখ্যমন্ত্রী বামেদের উদ্দেশ্যে করে বলেন, খেলার মাঠে রাজনীতি হলো একটা সংকীর্ণ মানসিকতা।
এদিন এনএসআরসিসিতে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় তিনদিন ব্যাপী রাজ্য আসর। ব্যাডমিন্টন কোর্টে র্যাকেটে ফ্লাওয়ার স্পর্শ করে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।টুর্নামেন্টে রাজ্যের ৮ টি জেলা থেকে অনূর্ধ্ব ১৯ বছরের এবং সিনিয়র পুরুষ, মহিলা ও ভেটারেন্স বিভাগে বালক-বালিকা বিভাগের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে।

