স্পোর্টস ডেস্ক, ১৪ জুন।।
রাজ্য সেরা হল মেহেকদ্বীপ গোপ এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। রাজ্য অনুর্ধ – ১৫ দাবায়। দুদিন ব্যাপী আসর শেষ হয় রবিবার। নাগের জলাস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জী বাস টার্মিনালে অনুষ্ঠিত হয় আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। আসরে বালক বিভাগে অংশ নিয়েছিল ৩৫ যান দাবাড়ু। ৬ রাউন্ডের আসরে পুরো ছয় পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ম্যাট্রিক্স চেস একাডেমির দাবাড়ু মেহেকদ্বীপ। পাঁচ পয়েন্টে দ্বিতীয় রোহিল সাহা, সাড়ে চার পয়েন্ট পেয়ে তৃতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে কৌশল আচার্য, অদ্বৈত মজুমদার এবং অভ্রনীল দে। বালিকা বিভাগের অংশ নিয়েছিল ২০ জন দাবাড়ু। ৬ রাউন্ড শেষে পুরো ছয় পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আরাধ্যা দাস। সাড়ে চার পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে অঙ্কিতা সরকার এবং অয়ন্তিকা দেব। চার পয়েন্টে চতুর্থ তৃষিকা কামারাপু এবং সাড়ে তিন পয়েন্ট পেয়ে পঞ্চম এস দিলশাদ। খেলা পরিচালনা করেন মিটন গোপ। আসর থেকে বালক এবং বালিকা উভয় বিভাগের চারজন করে দাবাড়ুকে জাতীয় আসরের জন্য নির্বাচিত করা হয়েছে।

