খোয়াই ডেস্ক,৬অক্টোবর।।
রাজ্যে পৌর নির্বাচন দরজায় কড়া নাড়ছে।এই আবহে মঙ্গলবার খোয়াইয়ের জীবনানন্দ বিদ্যামন্দির জেবি স্কুলে শিক্ষক সংকট দূরীকরণসহ একাধিক ছাত্রস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি। এদিন সংগঠনের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে এই স্মারকপত্র তুলে দেয়।এসএফআই নেতৃত্বের বক্তব্য ডেপুটেশনে
আলোচনাকালে বিদ্যালয়ের ইনচার্জ ছাত্র নেতৃত্বের দাবির সাথে পূর্ণ সহমত পোষণ করেন। তিনি স্বীকার করেন যে, চরম শিক্ষক সংকটের কারণে বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পঠনপাঠন একসাথে চালাতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি, বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বারবার উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মেলেনি।

অবশেষে বিদ্যালয় ইনচার্জ ছাত্র সংগঠনকে আশ্বাস দেন যে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সুরক্ষার কথা মাথায় রেখে এই দাবিগুলো দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। এদিন প্রতিনিধি দলে ছিল বিভাগীয় সম্পাদক সাগর পাল, খোয়াই অঞ্চল সম্পাদক সৌম্য শুভ্র বণিক ও ছাত্রনেতা অরিত্র নন্দী।

