ডেস্ক রিপোর্টার,১৭ আগস্ট।।
আমতলীর ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট কান্ডে গ্রেফতার মূল পান্ডা। তার নাম সঞ্জয় সূত্রধর। তাকে রবিবার বাধারঘাট পেট্রোল পাম্প এলাকা থেকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। ধৃত যুবকের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করেছে তদন্তকারী পুলিশ। গত ৭ আগস্ট বাইপাস সড়ক থেকে একটি অটো সমেত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল পুলিশ। তখনই অটো চালক সুবীর সূত্রধরকে গ্রেফতার করা হয়েছিলো। সুবীর সূত্রধরের স্বীকারোক্তি মূলে পুলিশ গ্রেফতার করে সঞ্জয়কে।জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস।
ওসি পরিতোষ দাস বলেন, ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট রাজা সাহা নামে এক যুবকের বাড়িতে যাওয়ার কথা ছিলো। পুলিশ রাজা সাহার বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু রাজা পলাতক।

