ডেস্ক রিপোর্টার, ১৭ জুলাই।।
       ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। দেশের মধ্যে সেরা জেলা পঞ্চায়েতের গৌরব অর্জন করল রাজ্যের সিপাহিজলা জেলা।শুক্রবার এডিনগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েত দপ্তরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।
        অনুষ্ঠানে গ্রামীণ স্তরে অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকারি কর্মী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের উৎসাহিত করা হয়। এদিন সব মিলিয়ে মোট ৫১টি ক্যাটাগরিতে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়।জাতীয় স্তরে ত্রিপুরার গৌরবোজ্জ্বল সাফল্য পুরস্কার বিতরণী মঞ্চ থেকে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার জাতীয় স্তরের এক অভাবনীয় সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। জাতীয় স্তরে অনন্য কৃতিত্ব স্থাপন করে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ‘নানাজি দেশমুখ সর্বোত্তম জেলা পঞ্চায়েত পুরস্কার’ ছিনিয়ে নিয়েছে ত্রিপুরার সিপাহিজলা জেলা পরিষদ।PAI 2.0 সূচকে চমকপ্রদ সাফল্য।রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত ‘এ’ (A) গ্রেড অর্জন করতে সক্ষম হয়েছে, যা গ্রামীণ উন্নয়নে রাজ্যের এক বড় সাফল্য।গ্রামীণ স্তরের এই রূপান্তর ও উন্নয়নই রাজ্যের সামগ্রিক প্রগতির আসল ভিত্তি। আগামীদিনে এই সাফল্যকে বজায় রেখে ত্রি-স্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
     অনুষ্ঠানে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও পঞ্চায়েত স্তরের ত্রি-স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেধা, শ্রম ও উদ্ভাবনী ভাবনার এই স্বীকৃতি আগামী দিনে গ্রামীণ ত্রিপুরার উন্নয়নে আরও গতি আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *