ডেস্ক রিপোর্টার, ১৯ মে।।
ভিয়েতনাম বিপ্লবের মহানায়ক তথা আধুনিক ভিয়েতনামের জনক হো চি মিনের ১৩৭ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সিপিআই(এম) রাজ্য কমিটি। মঙ্গলবার দলের রাজ্য সদর দপ্তর মেলারমাঠস্থিত ভবনে এই উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে হো চি মিনের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর সাথে দলের অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে হো চি মিনের ঐতিহাসিক অবদান এবং তাঁর আদর্শের প্রাসঙ্গিকতার কথা স্মরণ করেন।
একই সাথে তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের কারণেই ভারতে তেল সংকট দেখা দিয়েছে।সেই সাথে তিনি বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন।
সর্বোপরি,সিপিআই(এম) রাজ্য কমিটির উদ্যোগে আধুনিক ভিয়েতনামের জনক হো চি মিনের ১৩৭ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।একইসাথে এইদিনে বাম নেতা কর্মীদের যে সংগ্রামী চেতনায় শান দেওয়ার চেষ্টা করলেন,তা বলাই বাহুল্য।

