ডেস্ক রিপোর্টার, ২১ মে।।
     আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় সরকারের বিতর্কিত শ্রম কোড বাতিল করা সহ শ্রমিকদের একাধিক বঞ্চনা ও দাবি-দাওয়ার ইস্যুতে এই সম্মেলনের ডাক দেওয়া হয়।
  সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল সহ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক প্রতিনিধিরা।
সম্মেলনে উপস্থিত বক্তারা বর্তমান সরকারের শ্রমিক বিরোধী নীতি ও নতুন শ্রম কোডের তীব্র সমালোচনা করেন। তারা দাবি জানান, অবিলম্বে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণকারী এই আইন বাতিল করতে হবে এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    রাজনৈতিক বিশ্লেষক দের একাংশের অভিমত আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল কমিটি নির্বাচন উপলক্ষে তৃণমূল স্তরে  সংগঠনকে চাঙ্গা করতে সক্রিয় কংগ্রেস। একই সাথে পৌর নির্বাচনের দিকেও নজর রয়েছে কংগ্রেসের। তবে এ দিনকার সম্মেলনে প্রদেশ কংগ্রেসের একাংশ নেতৃত্বের অনুপস্থিতি বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *