তেলিয়ামুড়া ডেস্ক, ৮ সেপ্টেম্বর।।
     রাজ্যে নেশা বাণিজ্যের চড়রা সক্রিয়।তবে এ ব্যাপারে বিশেষ সক্রিয় পুলিশও।গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। মঙ্গলবার সকালে রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ উদ্ধার করার পাশাপাশি বহিরাজ্যের দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য লক্ষাধিক টাকা।এ বিষয়ে শুনুন মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্য’র মুখ থেকে।
এ ব্যাপারে ডি.সি.এম সন্দীপ দেববর্মা জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে নিষিদ্ধ সামগ্রীগুলো অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। আটক যুবকদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। রেলস্টেশন কেন্দ্রিক পাচারচক্র ভাঙতে পুলিশ নজরদারি আরও জোরদার করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল উৎস ও চক্রের বাকি সদস্যদের সন্ধান চালানো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *