খোয়াই ডেস্ক, ৭ সেপ্টেম্বর।।
চলন্ত টমটমে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার তিন যুবক। তাদের নাম বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য ও প্রণয় দাস। ঘটনা খোয়াইয়ে। টমটমে চেপে রামচন্দ্রঘাট এলাকা থেকে খোয়াই যাওয়ার পথে এই ঘটনা। এই ঘটনার পর নির্যাতিতার অভিযোগ মূলে খোয়াই মহিলার থানার পুলিশ মামলা রুজু করে। তদন্তে নেমে ঘটনার সত্যতা খুঁজে পায় পুলিশ। এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে
ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ BNS- র ৭৪, ৭৫(১) ও ৩(৫) ধারায় মামলা রুজু করে। জানিয়েছেন খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা।।
সোমবার তিন অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। এবং আদালতে রিমান্ডের আবেদন জানায়।

