ডেস্ক রিপোর্টার,১৯ মে।।
           পাঁচ কোটি টাকা ঘটালো মামলায় গ্রেফতার দুই মহিলা।ধৃতদের ধলাই থেকে নিয়ে আসা হলো আগরতলার পশ্চিম থানায়। তাদের একজন পুলিশ কনস্টেবল পীযুষ দেববর্মার স্ত্রী নন্দ রানী দেববর্মা। অপর জন সঞ্জনা দেববর্মা। এই মহিলা রাজ্য স্বাস্থ্য দফতরের কর্মরত।
    তথ্য অনুযায়ী, রাজর্ষি দেববর্মা নামে এক মহিলা সহ আরও কয়েকজনের কাছ থেকে চক্রের পান্ডারা নানান কায়দায় টাকা সংগ্রহ করেছে। কিন্তু এরপর তারা আর টাকা ফেরত দিতে রাজি হয় নি। অথচ এই সমস্ত টাকা নিয়ে ঘরে বসে তারা ভিডিও তৈরি করেছে। এই কাণ্ডের অন্যতম কান্ডারী পুলিশ কনস্টেবল পীযুষ দেববর্মার স্ত্রী নন্দ রানী। তার সঙ্গে ছিল সঞ্জনা দেববর্মা, সুমনা দেববর্মা সহ আরো কয়েকজন।
     রাজ্যের সংবাদ জগতে নন্দরানী দেববর্মার টাকার ভিডিওর রহস্য সর্ব প্রথম ফাঁস করে “JM 24News”। এরপরেই নড়েচড়ে বসে গোটা পুলিশ প্রশাসন। তার আগে অবশ্যই রাজর্ষি দেববর্মা এনসিসি থানায় একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু এই মামলা বেশি দুর অগ্রসর করেন নি এনসিসি থানার ঘুষখোর ওসি প্রাজিৎ মালাকার। শেষ পর্যন্ত JM 24News সংবাদ সম্প্রচার করতেই খোলাসা হয় পাঁচ কোটি টাকার ঘটালো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *