ডেস্ক রিপোর্টার, ১০জুন।।
তপশিলী সম্প্রদায়ের সামগ্রিক কল্যাণ ও অধিকার রক্ষার দাবিতে সরব হলো ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। বুধবার সংগঠনের সদর মহকুমা কমিটির পক্ষ থেকে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সহ-অধিদপ্তরের নিকট ১২ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়।এদিন তাদের দাবিসমূহের মূল ফোকাস ছিল তপশিলী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বৃত্তি প্রদান সুনিশ্চিত করা।শ্রমজীবী, মৎস্যজীবী ও চর্মশিল্পীদের জন্য বিকল্প আয়ের উৎস ও কর্মসংস্থানের ব্যবস্থা। হরিজন সম্প্রদায়সহ সমগ্র তপশিলী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি।
এদিন দপ্তরের পক্ষ থেকে দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংগঠনের নেতৃবৃন্দের আশা, প্রশাসন অবিলম্বে এই ১২ দফা দাবি পূরণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

