ডেস্ক রিপোর্টার, ৯ জুন।।
           সদর জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
        সেখানে দলীয় নেতা-কর্মীরা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানান।
         বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, কোনো ধরনের জনমত গ্রহণ বা পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুতের মাশুল বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। এই অতিরিক্ত বিদ্যুৎ চার্জ প্রত্যাহারের দাবি জানান। প্রবীর চক্রবর্তী তাঁর ভাষণে তির্যক ভাষার আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রী শেখ মোদীকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *