ডেস্ক রিপোর্টার, ১৩ সেপ্টেম্বর।।
ফের প্রকাশ্যে এলো বিশালগড় থানা পুলিশের তোলাবাজির নগ্ন চিত্র। এক টমটম চালকের টমটম থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে মহাফাঁপরে তার অসহায় স্ত্রী। অভিযোগ, বিশালগড় থানার পুলিশ মহিলার কাছে দুই লক্ষ টাকা দাবি করেছে। অন্যথায় গরীব টমটম চালকের টমটম থানা থেকে ছাড়বে না বলে হুঙ্কার দিয়েছেন থানার এক পুলিশ আধিকারিক। লোনে নেওয়া টমটমের কিস্তির টাকা নিয়ে এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জের ধরে পুলিশ টমটমটি আটক করেছিলো। কাকতালীয় ভাবে “ব্যক্তি”টি ছিলেন এই থানায় কর্মরত এক পুলিশ আধিকারিকের ভাই। আর তাতেই বিগড়ে যায় বিশালগড় থানার তোলাবাজ খাকি উর্দি ওয়ালারা! এবং  টমটম চালকের অসহায় পরিবারের পকেট কাটার ফন্দি আঁটেন।
   

টমটম চালকের অসহায় স্ত্রী

বিশালগড় ১ নম্বর গেট এলাকার বাসিন্দা পেশায় টমটম চালক অঞ্জন দেবনাথের স্ত্রীর বক্তব্য, তিনি পুলিশকে টাকা দেবেন না। প্রয়োজনে তার স্বামীকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হোক। স্বামীকে তিনি ছড়িয়ে আনবেন জেল থেকে। কোথায় বিশালগড় থানা পুলিশের নৈতিকতা? কোথায় আছেন জেলার এসপি, বিশালগড়ের এসডিপিও? নাকি তারাও আছেন তোলাবাজির গোটা সেটিং প্রক্রিয়াতে। প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *