টানা কয়েকটি নির্বাচনে আশানুরূপ ফল না মেলায় আইপিএফটির অন্দরে যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল, এদিনের সম্মেলনে তা স্পষ্ট ফুটে ওঠে। এডিসি নির্বাচনে দলের এই শোচনীয় পরাজয়ের কারণ কী, কোথায় সাংগঠনিক খামতি ছিল— তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তারা খোলাখুলি পর্যালোচনা করেন।

ডেস্ক রিপোর্টার, ২৭ মে।।
      রাজধানীর দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত হয়ে গেল আইপিএফটির এক  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলন। মূলত সদ্য সমাপ্ত এডিসি  নির্বাচনে দলের বিপর্যয়কর ফলাফলের ময়নাতদন্ত এবং আগামী দিনে দলের সাংগঠনিক অস্তিত্ব টিকিয়ে রাখার রণকৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল এজেন্ডা। একই সাথে সংগঠনের আসন্ন রাজ্য সম্মেলনের দিনক্ষণ নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।
       টানা কয়েকটি নির্বাচনে আশানুরূপ ফল না মেলায় আইপিএফটির অন্দরে যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল, এদিনের সম্মেলনে তা স্পষ্ট ফুটে ওঠে। এডিসি নির্বাচনে দলের এই শোচনীয় পরাজয়ের কারণ কী, কোথায় সাংগঠনিক খামতি ছিল— তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তারা খোলাখুলি পর্যালোচনা করেন। এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে দলকে নতুন ভাবে চাঙ্গা করতে খুব শীঘ্রই দলের রাজ্য সম্মেলন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সেই রাজ্য সম্মেলনের সম্ভাব্য দিনক্ষণ ও রূপরেখা নিয়ে আলোচনা হয়।
   সামনেই এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। আর এই নির্বাচনকেই পাখির চোখ করছে আইপিএফটি নেতৃত্ব।এডিসি নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর আইপিএফটির কাছে এই ভিলেজ কমিটি নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই। দশরথ দেব ভবনের এই সম্মেলন থেকে গৃহীত রণকৌশল পাহাড়ের রাজনীতিতে আইপিএফটিকে কতটা অক্সিজেন দিতে পারে, এখন সেটাই দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *