প্রদেশ বিজেপির সদর দফতরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সূর্যমনি নগর মন্ডলের সভাপতি মান্তু দেবনাথ। তিনি ছিলেন রাম প্রসাদ পালের রাইটহ্যান্ড।গত রবিবার অসুস্থতার কারণ দেখিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছের পদত্যাগ পত্র পেশ করেছেন মান্তু।
ডেস্ক রিপোর্টার, ২৬ মে।।
গভীর রাজনৈতিক সঙ্কটে সূর্যমনি নগরের বিধায়ক রামপ্রসাদ পালের সংসার! চরমে উঠেছে সূর্যমনিনগর মণ্ডলের সাংগঠনিক অস্থিরতা। প্রদেশ বিজেপির সদর দফতরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সূর্যমনি নগর মন্ডলের সভাপতি মান্তু দেবনাথ। তিনি ছিলেন রাম প্রসাদ পালের রাইটহ্যান্ড।গত রবিবার অসুস্থতার কারণ দেখিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছের পদত্যাগ পত্র পেশ করেছেন মান্তু। পরবর্তী মন্ডল সভাপতি নির্বাচনের জন্য প্রদেশ বিজেপি সূর্যমনি নগর মণ্ডলে ১০ জনের একটি কমিটি গঠন করে দিয়েছে ।

অভিযোগ, মণ্ডল নেতাদের মধ্যে অর্থের ভাগ – বাটোয়ারা নিয়ে ঝামেলার সূত্র ধরেই মান্তু মণ্ডল সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।সূর্যমনি নগরের পরবর্তী মন্ডল সভাপতির দৌঁড়ে রয়েছেন বেশ কয়েকজন নেতা। তবে দাবিবার প্রত্যেকেই সূর্যমনি নগর বিজেপির কলঙ্কিত মুখ! গুঞ্জন,সূর্যমনি নগর মন্ডলের সাধারণ মানুষের। তবে সূর্যমনি নগরে এই রাজনৈতিক অচলাবস্থা নিয়ে চিন্তার ভাঁজ নেতৃত্বের কপালে।

সূর্যমনি নগর মণ্ডলের পরবর্তী সভাপতির দৌঁড়ে রয়েছেন জিলা পরিষদ সদস্য মলয় লোধ, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা,
সূর্যমনি নগর মণ্ডলের জেনারেল সাধারণ সম্পাদক শিবব্রত দেব, ডুকলি পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান অজয় দাস ও মণ্ডলের সম্পাদক তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্যের শ্যালক কমল চ্যাটার্জী, মণ্ডলের প্রাক্তন সভাপতি তপন রায় ও মণ্ডল সদস্য সুশান্ত পাল। সূর্যমনি মণ্ডলের বিজেপির কর্মী – সমর্থকদের বক্তব্য, সংশ্লিষ্ট নেতাদের হিংস ভাগই দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের কাউ’র জনপ্রিয়তা নেই। তাই সংশ্লিষ্ট নেতাদের দিয়ে সূর্যমনি নগরে সংগঠন শক্তিশালী করা প্রায় অসম্ভব।

