ডেস্ক রিপোর্টার, ২৮ অগাষ্ট ।।
       জিবি বাজারে রহস্য মৃত্যু এক শ্রমিকের। নাম সুজিত ঘোষ। বাড়ি রাজধানীর প্রতাপগড়ে। ঘটনা বৃহস্পতিবার সকালে।
      প্রতাপগড়ের বাসিন্দা সুজিত ঘোষ দৈনিক মজুরির কাজ করতেন। তবে অধিকাংশ দিনেই তিনি কাজ করতেন জিবি বাজার ও আশপাশ অঞ্চলে। বৃহস্পতিবার সকালেও তিনি জিবি বাজারে যান কাজের উদ্দেশ্যে। হঠাৎ তিনি শারীরিক অসুস্থতা অনুভব করে। এবং রাস্তার পাশের একটি দোকানের বারান্দায় শুয়ে যায়।কিছুক্ষণ পর সুজিতের কোনো সাড়া শব্দ না পেয়ে উপস্থিত অন্যান্য শ্রমিকরা ডাকাডাকি করে। এরপরেই তাদের কাছে স্পষ্ট হয় নিজেদের সহকর্মী সুজিত আর নেই।তিনি চলে গেছেন না ফেরার দেশে।
      খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিবি ফাঁড়ির পুলিশ। সুজিতকে এই উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা শ্রমিক সুজিত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে পরিবারের লোকজন এসে জিবি  হাসপাতাল থেকে সুজিতের মৃত দেহ নিয়ে যায় বাড়িতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *