ডেস্ক রিপোর্টার, ২৮ আগস্ট।।
রাজধানীর মানুষের জন্য অত্যন্ত সুখবর। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শহরে শুরু হতে চলছে সিটি হাসপাতাল। বৃহস্পতি বার সিটি হাসপাতালের কাজকর্ম ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে নিগম ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
জিবি ও আই জি এম হাসপাতালের চাপ কমানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শহরে সিটি হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুরু হয়েছে কাজ। এই সিটি হাসপাতালের সমস্ত কাজ কোনো পর্যায়ে আছে? তা খতিয়ে দেখতে হাসপাতালটি পরিদর্শন করেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি সরকারী আধিকারিকদের সঙ্গে নিয়ে সিটি হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। শেষে তিনি সাংবাদিকদের বলেন, সিটি হাসপাতালের কাজ চলছে মসৃণ ভাবে। কাজের গতি বেশ ভালো। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই স্বপ্নের সিটি হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

