ডেস্ক রিপোর্টার,২ ডিসেম্বর।।
           হাঁপানিয়া অশ্বিনী মার্কেট সংলগ্ন এক বাড়িতে যাওয়া যুবক – যুবতীকে চোর সন্দেহে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক দেবাশীষ দে’কে। এই অভিযোগের ভিত্তিতে আমতলী থানার পুলিশ গ্রেফতার করেছে বাড়ির মালিক দেবাশীষ দে’কে।
      আমতলী থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, সোমবার দুপুরে তন্ময় মালাকার, মুরশেদ মিয়া ও মধুরিমা দেবনাথ যায় দেবাশীষ দে’র বাড়ীতে। দেবাশীষ সম্পর্কে তন্ময় মালাকারের মামা। অভিযোগ, দেবাশীষের বাড়িতে যাওয়ার পর চোর সন্দেহে লোকজন তাদের আটক করে। এবং মুরশেদ ও মধুরীমা দেবনাথকে মারধর করে। এবং তাদের মাথার চুল কেটে দেয়।
এই ঘটনার পর মধুরিমা দেবনাথ আমতলী থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ দেবাশীষ দে’কে গ্রেফতার করেছে। বিভিন্ন ধারায় পুলিশ মামলা রুজু করেছে।মঙ্গলবার তাকে সোপর্দ করা হয় আদালতে। জনিয়েছেন ওসি পরিতোষ দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *