ডেস্ক রিপোর্টার, ৬ ডিসেম্বর।।
আগরতলা অরুন্ধতী নগর পুলিশ রিজার্ভের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি গ্রাউন্ডে ৬৩ তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস উদযাপন শনিবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে মাধ্যমে
সিভিল ডিফেন্স, হোমগার্ড স্বেচ্ছাসেবকদের নানান অবদানের কথা তুলে ধরেন। এবং বিপর্যয় মোকাবিলায় তাদের সেবামূলক কাজ অত্যন্ত প্রশংসা করেন।

