ডেস্ক রিপোর্টার, ২ জানুয়ারি।।
                          মনরেগায় গান্ধীজির পরিচয় তুলে দেওয়ার প্রতিবাদে ফের সরব ত্রিপুরার প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেস । এর প্রতিবাদে শুক্রবার শহরের বুদ্ধ মন্দিরে  বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তাদের সার্কিট হাউসে বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত ছিলো। কিন্তু পুলিশ কংগ্রেস শ্রমিক সংগঠনের মিছিল থামিয়ে দেয় বুদ্ধ মন্দির এলাকায়। এই নিয়ে কংগ্রেসের শ্রমিক নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেন। যদিও তাদের আন্দোলন কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *