সমাজ মাধ্যমে প্রদ্যুৎ বলেন, মার্চ মাসের তিন তারিখও বেতন পায় নি এডিসির কর্মচারীরা। ইচ্ছাকৃত ভাবে তাদের বেতন আটকে রাখা হয়েছে। অথচ রাজ্যে চলছে হোলি উৎসব। প্রদ্যুৎ কিশোর তার জন্য দায়ী করেছেন, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে।

ডেস্ক রিপোর্টার, ৩রা মার্চ।।
                         “আমার সঙ্গে শত্রুতা করুন, কিন্তু এডিসির কর্মচারীদের সঙ্গে নয়। মাসান্তে মানুষের টাকার প্রয়োজন। বাচ্চার টিউশিন, পরিবারের অসুস্থ লোকজনের ওষুধ ক্রয় করতে কর্মচারীদের টাকা চাই। কিন্তু চলতি মাসের তিনদিন পেরিয়ে গেলেও বেতন পায় নি এডিসিতে কর্মরত সরকারী কর্মচারীরা।”— বক্তা এডিসির শাসক দল তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে একথা বলেছেন তিনি।


       
   

সমাজ মাধ্যমে প্রদ্যুৎ বলেন, মার্চ মাসের তিন তারিখও বেতন পায় নি এডিসির কর্মচারীরা।

সমাজ মাধ্যমে প্রদ্যুৎ বলেন, মার্চ মাসের তিন তারিখও বেতন পায় নি এডিসির কর্মচারীরা। ইচ্ছাকৃত ভাবে তাদের বেতন আটকে রাখা হয়েছে। অথচ রাজ্যে চলছে হোলি উৎসব। প্রদ্যুৎ কিশোর তার জন্য দায়ী করেছেন, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে।

প্রদ্যুৎ কিশোরের অভিযোগ, হোলি উৎসবে এডিসির কর্মচারীদের বেতন সংক্রান্ত ফাইল আটকে রেখেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মুখ্যমন্ত্রীও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। প্রদ্যুৎ কিশোরের কথায়, বিকাশ দেববর্মা কর্মচারীদের বেতনের ফাইল আটকে রেখে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছেলে খেলা করছেন । রাজ্য সরকারের এই ভূমিকা ভালো ভাবে নেবে না পাহাড়ের মানুষ।
         



       

কিন্তু বিপ্লব কুমার দেব কখনও এডিসির কর্মচারীদের বেতন আটকে রাখেন নি।

বেতন ইস্যুতে প্রদ্যুৎ কিশোর টেনে আনেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের কথা। তিনি বলেন, বিপ্লব কুমার দেবের জামানাতেও বিজেপি – মথা পৃথক ভাবেই লড়াই করেছে পাহাড়ে। কিন্তু বিপ্লব কুমার দেব কখনও এডিসির কর্মচারীদের বেতন আটকে রাখেন নি।

সুপ্রিম কোর্টের রায়ের পরও নির্বাচন কমিশন ভিলেজ ভোট নিয়ে উদাসিন।

এদিন সমাজ মাধ্যমে প্রদ্যুৎ কিশোর ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরও নির্বাচন কমিশন ভিলেজ ভোট নিয়ে উদাসিন। শীর্ষ আদালত স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে এপ্রিল মাসের মধ্যে ভোট করতে হবে। কিন্তু  শীর্ষ আদালতের কোনো সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছে না রাজ্যে সরকার।
             প্রদ্যুৎ বলেন, কেউ কেউ নিজেদের হিন্দু বলে জাহির করেন। হোলি হিন্দুদের একটি বড় উৎসব। অথচ হোলি উৎসবেই এডিসির কর্মচারীদের পকেট খালি। উৎসবে খরচ করার মতো টাকা নেই কর্মচারীদের কাছে। প্রদ্যুৎ কিশোর এদিন আগাগোড়াই ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যের শাসক জোটের প্রধান শরিক বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে আক্রমণ করেন।
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *