তেলিয়ামুড়া ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।।

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সরগরম তুঙ্গে। এ উপলক্ষে বুধবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রায় ভি.সি. এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক জোরদার জনসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলের মনোনীত প্রার্থী মহেন্দ্র রূপিণী ও জীবন্ত জমাতিয়ার সমর্থনে ভোটারদের দরজায় দরজায় গিয়ে প্রচার চালান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।এদিন সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিধায়িকা হদ্রায় এলাকার বিভিন্ন পাড়ায় ঘুরেন এবং সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সুখ-দুঃখ ও নানা সমস্যার খবর নেন। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক ধারা বজায় রাখতে আসন্ন নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্ম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচন ঘনিয়ে আসতেই তেলিয়ামুড়ায় রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। হদ্রায় ভি.সি.-তে অনুষ্ঠিত বিজেপির এই নিবিড় প্রচার কর্মসূচি নির্বাচনী ময়দানে দলীয় অবস্থানকে আরও মজবুত করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *