ডেস্ক রিপোর্টার,২৩ সেপ্টেম্বর।।

২০১৮ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে। সেই হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আট বছর পূর্তি হল।বুধবার কৈলাসহর আরজিএম হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সফল ৮ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। চারা গাছে জল ঢেলে এই কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএমও দ্বৈপায়ন রায়, অতিরিক্ত জেলাশাসক যুগেশ রিয়াঙ, জেলার নোডাল অফিসার ডক্টর সন্দীপন ভট্টাচার্যী, চিকিৎসক ডক্টর অলকেশ চৌধুরী, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি বেনীমাধব চক্রবর্তী।আলোচনা সভায় বক্তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকা বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। একই সাথে সাধারণ মানুষ যাতে কোনো ঝুটঝামেলা ছাড়াই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ‘আয়ুষ্মান কার্ড’ তৈরি করতে পারেন, সে বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।

এদিনস্বাস্থ্য দপ্তরের কর্মী,আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যৌথ অংশগ্রহণে কর্মসূচিটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। সভা শুরুর পূর্বে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *