ডেস্ক রিপোর্টার, ১৬ এপ্রিল।।
     “হিলকিং”- নামক একটি পানীয় জলের কোম্পানির প্যাকেট জাত জলের বোতলে পোকা। খোয়াই হাসপাতাল সংলগ্ন একটি দোকানে থাকা ” হিলকিং”- র দুই লিটার জলের বোতলে পোকার সন্ধান পাওয়া গিয়েছে। হিলকিং জলের খোয়াইয়ের সাব – ডিস্ট্রিবিউটরের নাম দিপু বণিক। এই ঘটনায় প্রমাণ করে রাজ্য জুড়ে গজিয়ে উঠা জলের কোম্পানির গুলি কিভাবে নিম্ন মানের জল বিক্রি করছে বাজারে। এই জল পান করে অসুস্থ হতে পারে মানুষ। কিন্তু জল মা@ফিয়া*দের দুর্নীতি দেখার জন্য কেউ নেয়। কাগজে কলমে খাদ্য দপ্তরের ফুড সেফটি বিভাগ থাকলেও ভর বৈশাখের গরমে  শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আরাম আয়েস করছেন সংশ্লিষ্ট বিভাগের দণ্ডমুণ্ডের কর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *