ডেস্ক রিপোর্টার, ২০ এপ্রিল।।
      ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাঁচশ মিটারের মধ্যে রাতে ফের বিশেষ নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। এই নির্দেশিকা ২০ এপ্রিল থেকেই লাগু হয়েছে। নির্দেশ বলবৎ থাকবে আগামী ১৯ জুন পর্যন্ত। জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার।
                  জেলা শাসক বিশাল কুমারের কথায়, প্রতি তিন মাস অন্তর অন্তর সীমান্ত এলাকার পাঁচশ মিটারের মধ্যে বিএনএসএস – র ১৬৩ ধারা অনুযায়ী এই আইন লাগু করা হয়। রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত আইন বলবৎ থাকে। পশ্চিম জেলার সদর ও মোহনপুর মহকুমাতে এই আইন লাগু করার কথা ঘোষণা করেছেন জেলা শাসক।


কেন এই আইন? জেলা শাসক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র- র চোরা চালান ব্যবসা, সীমান্ত অপরাধ কমানোর জন্য প্রতি তিনমাস অন্তর সময় সীমা বৃদ্ধি করা হয়। তবে সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবন – যাত্রার কোনো ব্যাঘাত ঘটবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *