ডেস্ক রিপোর্টার, ২o এপ্রিল।।
                      এডিসি নির্বাচনের গণনা শেষ হতেই পাহাড় থেকে কাতারে কাতারে বিজেপির কর্মী – সমর্থক ছুটে আসছেন শহরে। শুধু মাত্র নিরাপদ আশ্রয়ের জন্য। কারণ তিপ্রামথার গুণ্ডা বাহিনীর হামলার ভয়ে তারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছে শহরের ভগৎ সিং যুব আবাসে।সোমবার আক্রান্ত কর্মীদের দেখতে ভগৎ সিং যুব আবাসে যান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
             প্রদেশ বিজেপি সভাপতি  ভগৎ সিংয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছুটে যায় কর্মরত সাংবাদিকরা। এই সাংবাদিকদের দেখে তেড়েফুঁড়ে আসে ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীরা। তাছাড়া প্রদেশ সভাপতিকে দেখেই প্রাথমিক ভাবে ক্ষোভ প্রকাশ করে তারা। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কথা বলেন আক্রান্ত কর্মীদের সঙ্গে। এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
    বিজেপির আক্রান্ত কর্মীরা হঠাৎ করে উপস্থিত সাংবাদিকদের দিকে কেন তেড়ে এলো? তাদের বক্তব্য, সাংবাদিকদের ক্যামেরায় তাদের ছবি উঠলে, তাদের পক্ষে পুরারায় বাড়ি ফিরে যাওয়া সম্ভব হবে না। এই কারণেই সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। এবং গালমন্দ করে আর তাতেই সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে উত্তেজনা ছড়ায় ভগৎ সিং চত্বরে।
                  
                   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *