ডেস্ক রিপোর্টার,২০ এপ্রিল।।
তিনদিনের রাজ্য সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত । সোমবার তিনি রাজ্যে এসেছেন। খবর অনুযায়ী,মঙ্গলবার মোহনপুরের ফকিরা মুড়ায় মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন ।এবং যোগ দেবেন কুম্ভ অভিষেক অনুষ্ঠানে। রাজ্য সফরকালে তিনি মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের সাথে বৈঠক করবেন।
সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভরাডুবির পর পরেই রাজ্যে আর এস এস প্রধানের সফর রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্য পূর্ন। বিজেপির খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী সহ প্রদেশ নেতৃত্বের সঙ্গে ভাগবতের বৈঠকে উঠে আসবে এডিসি নির্বাচনের পরাজয়ের বিষয়টি। নির্বাচনে কেন এবং কীভাবে পরাজয় ঘটেছে বিজেপির তার ব্যাখ্যা চাইবেন ভাগবত।

