ডেস্ক রিপোর্টার, ২৫ এপ্রিল।।
      গোটা  দেশের সাথে রাজ্যের দক্ষিণ জেলার সাব্রুমেও  ভারতের জাতীয় কংগ্রেসের আহ্বানে  “সংগঠন সৃজন অভিযান ” চলছে। দক্ষিণ ত্রিপুরা জেলার সবকটি ব্লক কংগ্রেস থেকে এই অভিযান করা হচ্ছে। শনিবার ৩৯ মনু এবং ৪০ সাব্রুম ব্লক কংগ্রেসে” সংগঠন সৃজন অভিযান ” উপলক্ষে দুটি ব্লকে সংগঠন সভা অনুষ্ঠিত হয়।সভায় এআইসিসি অবজারভার তরুন ত্যাগী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি শংকর মল্ল এবং দক্ষিণ জেলা সভাপতি মৃদুল পাটারী উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করে।তাছাড়া পিসিসি অবজারভার মিলন চন্দ্র কর,রেশম আলি ও কমল দেওয়ান উপস্থিত ছিলো। এআইসিসি অবজারভার তরুন ত্যাগী বলেন, আগামী দিনে কংগ্রেসকে আরো শক্তি শালী করতে কংগ্রেস কর্মী থেকে নেতাদের জনসংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *