ডেস্ক রিপোর্টার, ২৬ এপ্রিল।।
                     ইতিমধ্যে বাংলার প্রথম দফার ভোট শেষ হয়েছে।২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। বাংলার ভোট প্রচারে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনিই বিজেপির একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী। সেই কারণেই বাংলার ভোট প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে বেশি করে প্রচারের কাজে ব্যবহার করছেন দিল্লি নেতৃত্ব।
          মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রবিবার বাংলার দুটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার করেন। প্রথমে তিনি প্রচার করেন কালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাপন ঘোষের হয়ে। করেন রোড শো। এরপর জনসভা।মুখ্যমন্ত্রী জনসভায় তাঁর ভাষণে, তীব্র আক্রমণ করেন তৃণমূল ও সিপিআইএমকে। বাদ যায় নি কংগ্রেসও।
     এদিন দ্বিতীয় সভা করেন চাপড়া বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৈকত সরকারের হয়ে প্রচার করেন। এবং বিপুল জন সমর্থন পায়। করেন রোড শো ও জনসভা। সভায় মুখ্যমন্ত্রীর আক্রমণের ফলায় ছিলো বামগ্রেস ও তৃণমূল। সভায় তিনি তুলে ধরেন বিজেপি শাসিত ত্রিপুরার উন্নয়নের ফর্দ।
     বাংলার ভোট প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ” ব্যাপক জনসমর্থন, উৎসাহ এবং পরিবর্তনের দৃঢ় প্রত্যয়ে বাংলার রাজপথ গর্জে উঠল বিজেপির বিজয় সংকল্পে।” মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলার প্রথম দফার ভোটে মানুষ বিজেপিকে দু- হাত ভরে ভোট দিয়েছে। শেষ দফার ভোটে বাংলার মানুষ নিশ্চিত করবে বিজেপির জয়।



   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *