মুখ্যমন্ত্রী বলেন, ” গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন জেলা শাসক, মহকুমা শাসকরা। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে লংতরাই ভ্যালিতে।
ডেস্ক রিপোর্টার, ২৯ এপ্রিল।।
গত ৪৮ ঘণ্টার কাল বৈশাখী ঝড়ে গোটা রাজ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি জেলাতেই ঝড়ের তাণ্ডবে ভেঙে গিয়েছে বাড়িঘর। ভূ-পতিত গাছ গাছালি। তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষ। প্রাকৃতিক দুর্যোগের কারণে লংতরাই ভ্যালিতে এক জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার টিআইএফটি-র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক, বিভিন্ন দপ্তরের সচিব এবং জেলা শাসকরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, ” গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন জেলা শাসক, মহকুমা শাসকরা। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে লংতরাই ভ্যালিতে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথায় কোথায় রোড ব্লক হয়েছে, কোথায় জল ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে,। কোথায় স্কুল, অঙ্গনওয়ারি সেন্টার ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তা প্রশাসনিক টিম তা খতিয়ে দেখছে। এবং দ্রুত সমস্যা সমাধান করছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ক্ষতিগ্রস্থ লোকজনের পাশে আছে সরকার।তাদের সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে। কোথায়ও কোনো সমস্যা হবে না ক্ষতিগ্রস্থদের সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে।

