নুতন কলেবরে সাজতে চলেছে পুষ্পবন্ত প্যালেস।শীঘ্রই হতে চলেছে এর ভুমিপূজন।আর এর মধ্যে দিয়ে যে ২০২৮ এর বিধানসভা নির্বাচনের ঢাকে পড়ল তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই পরিস্কার।

ডেস্ক রিপোর্টার, ২৯ এপ্রিল।।
       রাজ্য সরকার প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছে।সেই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে জল জীবন মিশন প্রকল্প শুরু করেছে।কিন্তু বিভিন্ন কারন বশত সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শতভাগ হয়নি।এই নিয়ে রাজ্য প্রাশাসনের তরফে কেন্দ্রকে জানিয়েছে।এরই ফলশ্রুতিতে বুধবার মুখ্যমন্ত্রীর পুরাতন বাসভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় জলমন্ত্রকের সাথে রাজ্য সরকারের এক মৌ স্বাক্ষর হয়।এই বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সন্তোষ প্রকাশ করেন।


এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,শীঘ্রই ভূমিপূজন হতে চলেছে পুষ্পবন্ত প্যালেসের।যদিও মুখ্যমন্ত্রীর সাথে  বৈঠকে টাটা গ্রুপের পক্ষ থেকে ২০২৮ এর মে মাস নাগাদ পুষ্পবন্ত প্যালেসের কাজ শুরুর বিষয়ে অবহিত করা হয়েছিল।কিন্তু মুখ্যমন্ত্রী ভূমিপূজন অতি শীঘ্রই করার উপর গুরুত্ব আরোপ করেন।
       সর্বোপরি,নুতন কলেবরে সাজতে চলেছে পুষ্পবন্ত প্যালেস।শীঘ্রই হতে চলেছে এর ভুমিপূজন।আর এর মধ্যে দিয়ে যে ২০২৮ এর বিধানসভা নির্বাচনের ঢাকে পড়ল তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই পরিস্কার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *