মিড ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ার রাজ্য কমিটির আরও অভিযোগ ২০২৩ সালে সংশ্লিষ্ট দাবিতে এলিমেন্টারি অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল। সেই সময় শিক্ষা দপ্তর থেকে তাদের দাবির প্রতি সহমত পোষণ করে দাবির বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়েছিল।

ডেস্ক রিপোর্টার, ৩০ এপ্রিল।।
        বিগত বাম সরকারের আমল থেকেই বিভিন্ন দাবিতে সরব মিড ডে মিল কুক কাম  হেল্পার ওয়েলফেয়ার রাজ্য কমিটি।অভিযোগ বাম আমল পাঠ চুকিয়েছে। আর রাম আমলেও কর্মরত মিড ডে মিল কুক কাম হেল্পারদের তথৈবচ অবস্থা। এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার কর্মরত মিড ডে মিল কুক কাম হেল্পাররা রাজধানীর রবীন্দ্রভবনের সামনে জমায়েত হয়। এবং সেখান থেকে নয় দফা দাবি নিয়ে শিক্ষা ভবন অভিযান সংগঠিত করে। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন ১৮ হাজার টাকা করা, দশ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন প্রদান, নিয়মিত করণ ইত্যাদি।
      মিড ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ার রাজ্য কমিটির আরও অভিযোগ ২০২৩ সালে সংশ্লিষ্ট দাবিতে এলিমেন্টারি অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল। সেই সময় শিক্ষা দপ্তর থেকে তাদের দাবির প্রতি সহমত পোষণ করে দাবির বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়েছিল। কিন্তু দুই বছর অতিক্রান্ত হলেও আজও তাদের দাবির বাস্তবায়ন অধরাই রয়ে গেছে।
এদিন রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে মিড ডে মিল কুক কাম হেল্পাররা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয় এবং তাদের দাবির বাস্তবায়নে বিক্ষোভ প্রদর্শন করে।পরে সেখান থেকে এক প্রতিনিধি দল এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে তাদের দাবী সনদ তুলে দেয়।প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে ১১হাজার ১শ ৯৬ জন মিড ডে মিল কুক কাম হেলপার পদে  কর্মরত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *