বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মানিক দে বলেন, পুঁজিবাদী দুনিয়া আজ গভীর সংকটে নিমজ্জিত। ২০০৮ সালে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, তা থেকে পুঁজিবাদী ব্যবস্থা আজও বেরিয়ে আসতে পারেনি। এই সংকটের বোঝা সাধারণ মেহনতি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

খোয়াই ডেস্ক,২ মে।।
         সিপিএম তাদের অঙ্গসংগঠন গুলিকে নতুন কলেবরে সাজিয়ে তোলার চেষ্টায় রয়েছে।খোয়াইয়ে শুরু হলো ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের দুদিন ব্যাপী রাজ্য সম্মেলন। শনিবার খোয়াই পার্টি অফিসে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
   এদিন সকাল থেকেই খোয়াইয়ে বাম শ্রমিক সংগঠনের এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। কর্মসূচির শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্বরা। এরপর শহীদ বেদীতে মাল্যদান করে প্রয়াত বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
   এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাম নেতা মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, বিধায়ক নির্মল বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ।
   সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মানিক দে বলেন, পুঁজিবাদী দুনিয়া আজ গভীর সংকটে নিমজ্জিত। ২০০৮ সালে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, তা থেকে পুঁজিবাদী ব্যবস্থা আজও বেরিয়ে আসতে পারেনি। এই সংকটের বোঝা সাধারণ মেহনতি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
  সেইসাথে তিনি ক্ষেত মজুরদের অধিকার রক্ষা এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন। রবিবারেও সম্মেলন চলবে।  অধিবেশনে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও শ্রমিক স্বার্থে আন্দোলনের নতুন রণকৌশল গ্রহণ করা হবে বলে ইউনিয়ন সূত্রে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *