আশীষ সাহার কথায়, বিজেপির জন্মদাতা আরএসএস নারীদের কখনো সন্মান করে নি। বরং নারীদের নিয়ে কটূক্তি করেছে বিভিন্ন্ সময়ে। তিনি বলেন, ” এক সময়ে আরএসএস নেতৃত্ব বলতো নারী সন্তান উৎপাদনের যন্ত্র। তারা পুরুষের সেবিকা।” আর আজকের দিনে বিজেপি বলছে, কংগ্রেস নারী বিরোধী।

ডেস্ক রিপোর্টার, ৩ মে।।
        দেশ জুড়ে নির্বাচনী আবহের মধ্যেই নারী সংরক্ষণ বিল নিয়ে তর্জা শুরু হয়েছে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে। রাজ্য রাজনীতিতেও পড়েছে এর ব্যাপক প্রভাব। এই ইস্যুতে বিজেপি – কংগ্রেস একে অপরকে বাক্য বানে ঘায়েল করছে। সোমবার নারী সংরক্ষণ বিল ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি তীব্র আক্রমণ করেন বিজেপি ও আরএসএসকে।
      আশীষ সাহার কথায়, বিজেপির জন্মদাতা আরএসএস নারীদের কখনো সন্মান করে নি। বরং নারীদের নিয়ে কটূক্তি করেছে বিভিন্ন্ সময়ে। তিনি বলেন, ” এক সময়ে আরএসএস নেতৃত্ব বলতো নারী সন্তান উৎপাদনের যন্ত্র। তারা পুরুষের সেবিকা।” আর আজকের দিনে বিজেপি বলছে, কংগ্রেস নারী বিরোধী। আসলে গোটা দেশে কংগ্রেস নারী স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছে। বিজেপি নারী সংরক্ষণ বিল শুধু মাত্র লোক দেখানো। নারী সংরক্ষণ বিলের নেপথ্যে ছিলো ডিলিমিটেশনের খেলা। কারণ নারী সংরক্ষণ বিল ২০২৩ সালেই সংসদে পাশ হয়ে যায়।
        সম্প্রতি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর স্পেশাল এক্সিকিউটিভ পদে ৬৩৬৭ জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। এবং পুনরায় আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই ইস্যুতে আশীষ সাহা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। এবং বলেন, বিজেপি সরকার বেকার বিরোধী। বিজেপি বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই সরকার চাকরি সংকোচন নীতিতে বিশ্বাস করে। এই কারণেই রাজ্যে নতুন কোনো চাকরি নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *