উপনির্বাচনে শাসক দলের জয় প্রায় একশ শতাংশ নিশ্চিত।তবে মাঝে মধ্যে ব্যতিক্রমও ঘটে। ধর্মনগর উপ নির্বাচনে ব্যতিক্রম ফলাফল হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় নি বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই ধর্মনগর উপ ভোটে বিজেপির দিকেই বাজি ধরেছে সাট্টার বাজার।

ডেস্ক রিপোর্টার, ৩ মে।।
      দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সোমবার। একই সঙ্গে রাজ্যের ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে।
   সোমবার সকাল ১০টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ধর্মনগর কেন্দ্রের উপ নির্বাচনের গতি – প্রক্রিয়া। সাধারণত ইতিহাস বলে থাকে, উপনির্বাচনে শাসক দলের জয় প্রায় একশ শতাংশ নিশ্চিত।তবে মাঝে মধ্যে ব্যতিক্রমও ঘটে। ধর্মনগর উপ নির্বাচনে ব্যতিক্রম ফলাফল হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় নি বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই ধর্মনগর উপ ভোটে বিজেপির দিকেই বাজি ধরেছে সাট্টার বাজার।
স্বাভাবিক ভাবেই বলা যায় ধর্মনগর কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক বিশ্ববন্ধু সেনের স্থলাভিসিক্ত হচ্ছেন বর্তমান বিজেপি প্রার্থী জওহর চক্রবর্তী।
  


নির্বাচনে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত ও কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য কতটা লড়াই করতে পারে সেই দিকেই তাকিয়ে গোটা ধর্মনগর সহ রাজ্যের মানুষ। বিরোধী দুই প্রার্থীর ভোট মার্জিন দিয়ে আগামীর রাজনৈতিক ক্যানভাস আঁকতে পারবে গণ দেবতারা।


পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭২ সাল থেকে ধর্মনগর কেন্দ্রে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে।৭২- র নির্বাচনে ধর্মনগর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন অমরেন্দ্র শর্মা। পরবর্তী সময়ে তিনি সিপিআইএমের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। এবং বাম প্রার্থী হিসাবে ১৯৭৭ ও ১৯৮৩ সালে জয়ী হন।১৯৮৮তে ধর্মনগর কেন্দ্রে বামেদের আধিপত্য শেষ হয়ে যায়। জয়ী হন কংগ্রেস প্রার্থী কালিদাস দত্ত। ১৯৯৩ সালে ফের ধর্মনগর দখল নেয় বামেরা। জয়ী হন বাম প্রার্থী অমিতাভ দত্ত।  ২০০৩ বিধানসভা নির্বাচনেও অমিতাভ দত্ত জয়ী হন। এরপর থেকে বামেরা ধর্মনগর কেন্দ্রে আর মাথা তুলে দাঁড়াতে পারে নি।


সাম্রাজ্য বিস্তার করেন কংগ্রেস বিধায়ক বিশ্ব বন্ধু সেন। তিনি ২০০৮ সালে প্রথম জয়ী হন কংগ্রেসের টিকিট। তারপর ধারাবাহিক ভাবে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে জয়ী হন বিশ্ব বন্ধু। অবশ্যই ২০১৮ সাল থেকে তিনি ছিলেন বিজেপি প্রার্থী।


তার অকাল প্রয়াণে চলতি বছর ধর্মনগরে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত পোহালেই এই নির্বাচনের ফলাফল ঘোষণা। তবে পাল্লা ভারী বিশ্ব বন্ধু সেনের উত্তরসুরী বিজেপি প্রার্থী জওহর চক্রবর্তীর। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *