ডেস্ক রিপোর্টার, ৫ মে।।
    ধর্মনগর উপনির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী মঙ্গলবার সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে।ফল প্রকাশের পর এটাই মুখ্যমন্ত্রীর সঙ্গে জহর চক্রবর্তীর প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। মুখ্যমন্ত্রী বিজয়ী প্রার্থী জহর চক্রবর্তীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং ধর্মনগরের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য জানান অগ্রিম শুভকামনা।
     মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি লিটিল নবিনের দূরদর্শী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতি ধর্মনগরবাসী যে গভীর আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে আমরা আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করে তুলবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *