মুখ্যমন্ত্রী এই প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে বলেন, ” প্রতি বছর এরকম প্রশিক্ষণ হয়। মন্ডল থেকে জেলা ও রাজ্য স্তরে হয় প্রশিক্ষণ। কিছু কিছু ক্ষেত্রে বুথ স্তরেও হয়।

ডেস্ক রিপোর্টার,৭ মে ।।
   প্রতি বছরের মতো এবারও শুরু হলো প্রদেশ বিজেপির মন্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ। বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী – বিধায়ক সহ জেলা সভাপতিরা।
     মুখ্যমন্ত্রী এই প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে বলেন, ” প্রতি বছর এরকম প্রশিক্ষণ হয়। মন্ডল থেকে জেলা ও রাজ্য স্তরে হয় প্রশিক্ষণ। কিছু কিছু ক্ষেত্রে বুথ স্তরেও হয়।
        মুখ্যমন্ত্রী বলেন,   দলের আইডোলজি সহ বিভিন্ন সরকারি প্রকল্প কিভাবে বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছাতে হবে মূলত মূলত এইধরনের প্রশিক্ষণ শিবিরে তা নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়। এবং সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তার রূপরেখা তৈরী করা হয়।
             রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, অতীতে সিপিআইএমের রাজনৈতিক ক্লাস নেওয়া হতো কর্মীদের। প্রায় একই কায়দায় বিজেপি প্রশিক্ষণ শিবিরে মাধ্যমে দলের কর্মীদের মধ্যে দলের আদর্শ সহ সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তার রাজনৈতিক পাঠ দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *