সোমনাথ মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি ভারতীয় আত্মমর্যাদা ও পুনরুত্থানের প্রতীক। ৭৫ বছর আগের সেই পুনর্গঠনের স্মৃতিকে আগরতলায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরা হয়েছে।

ডেস্ক রিপোর্টার, ১১ মে।।
    সোমনাথ মন্দিরের নবরূপায়ণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী আগরতলার শিব বাড়িতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই “সোমনাথ স্বাভিমান পর্ব” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় সোমবার সকালে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘী থেকে পবিত্র জল সংগ্রহের মাধ্যমে। পরে ভক্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুসজ্জিত র‍্যালি শহর পরিক্রমা করে শিব বাড়িতে এসে পৌঁছায়।মুখ্যমন্ত্রী শিব বাড়িতে ভোলানাথের মাথায় পবিত্র জল অর্পণ করেন এবং রাজ্যের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  সোমনাথ মন্দিরের ঐতিহ্য এবং ভারতীয় আত্মমর্যাদার প্রতীক হিসেবে এর ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
       সোমনাথ মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি ভারতীয় আত্মমর্যাদা ও পুনরুত্থানের প্রতীক। ৭৫ বছর আগের সেই পুনর্গঠনের স্মৃতিকে আগরতলায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরা হয়েছে।তাছড়া এদিনকার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য এই আয়োজনটি রাজধানীর বুকে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *