চিত্র সাংবাদিক বিজয় দেবনাথের উপর এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স- র ( এওজে) সাধারণ সম্পাদক শানিত দেবরায়। সঙ্গে সংগঠনের প্রতিটি সদস্য। এওজে’র পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত অটো চালকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শানিত দেবরায়।

আগরতলা, ১৫ মে।।
                ” সাংবাদিকের ধর্ম অনৈতিক কাজের প্রতিবাদ করা”—  ঠিক এই কাজটি করতে গিয়েই আগরতলার রাধানগর পেট্রোল পাম্পে রক্তাক্ত হলেন রাজ্যের চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ। অভিযুক্ত একজন অটো চালক। ঘটনা শুক্রবার সকালে। আক্রান্ত সাংবাদিক বিজয় দেবনাথ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর বিজয় দেবনাথের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই। রাধানগর পেট্রোল পাম্পে এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের বৃহত্তর সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স ( এওজে)। এবং অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির গ্রহণের দাবি জানিয়েছে।

।।অভিযুক্ত অটো চালক।।

শুক্রবার পেট্রোলের জন্য রাধানগর পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলো মোটর বাইক ও গাড়ি। আচমকা এই লাইন ভেঙে যাওয়ার চেষ্টা করে TR 0 L J3-774 নম্বরের একটি অটো। তখন অটো চালকের অনৈতিক কাজের প্রতিবাদ করেন লাইনে দাঁড়িয়ে থাকা একজন বাইক চালক। অটো চালক তাঁর ( বাইক চালক) সঙ্গেই প্রচণ্ড দুর্ব্যবহার করে।এই সময় পেট্রোল পাম্পে উপস্থিত সাংবাদিক বিজয় দেবনাথও প্রতিবাদে সরব হন। অটো চালক উত্তেজিত হয়ে সামনে থাকা একটি হেলমেট দিয়ে চিত্র সাংবাদিক বিজয় দেবনাথের মাথায় ও মুখে আঘাত করে। বিজয় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অটো চালক অকুস্থল থেকে কেটে পড়ে। রক্তাক্ত অবস্থায় বিজয় দেবনাথকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে।
        
                                 

এই অটো নিয়েই লাইন ভাঙার চেষ্টা করে চালক।

চিত্র সাংবাদিক বিজয় দেবনাথের উপর এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স- র ( এওজে) সাধারণ সম্পাদক শানিত দেবরায়। সঙ্গে সংগঠনের প্রতিটি সদস্য। এওজে’র পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্ত অটো চালকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শানিত দেবরায়। রাজ্যে কর্মরত সমস্ত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোচ্চার হয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স- র ( এওজে) প্রতিটি সদস্য। এক প্রেস বিবৃতির মাধ্যমে এওজে’ র পক্ষে এই খবর নিশ্চিত করেছেন সংগঠনের সদস্য অভিজিৎ ঘোষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *