সমৃদ্ধি প্রচার অভিযান ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়ন ও শক্তিশালীকরণের মাধ্যমে এবং সময়মতো প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তার সুবিধা নিশ্চিত করে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ডেস্ক রিপোর্টার , ১৮ মে ।।
ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে ‘সমৃদ্ধি প্রচার অভিযান’ শুধু একটি অভিযান নয়, এটি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার এক জোয়ার। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন, তাঁদের স্বনির্ভর গোষ্ঠীকে শক্তিশালী করা এবং সময়মতো প্রাতিষ্ঠানিক আর্থিক সুবিধা বা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে এই মিশন এক ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে।
সমৃদ্ধি প্রচার অভিযান ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়ন ও শক্তিশালীকরণের মাধ্যমে এবং সময়মতো প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তার সুবিধা নিশ্চিত করে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।.আজকের এই অনুষ্ঠানটি হল ব্যাঙ্ক সখি, ব্যাঙ্ক ব্রাঞ্চ, ব্লক, ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট যারা সমৃদ্ধি ক্যাম্পেইন এ টপ পারফর্ম করেছেন তাদের সম্মান জানানো এবং লাখপতি দিদিদের সাথে মত বিনিময়ের অনুষ্ঠান।অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী বলেন,সমৃদ্ধি ১.০ এবং সমৃদ্ধি ২.০-এর সফল বাস্তবায়ন আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নের প্রতি TRLM-এর দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটায়। এই অভিযানগুলি প্রমাণ করেছে যে, কীভাবে আর্থিক প্রতিষ্ঠান এবং তৃণমূল স্তরের মিশন দলগুলির মধ্যে সমন্বিত প্রচেষ্টা একটি অর্থপূর্ণ আর্থ-সামাজিক প্রভাব তৈরি করতে পারে এবং রাজ্যের গ্রামীণ মহিলাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে।
এদিনকার অনুষ্ঠানে লাখপতি দিদিদের সাথে মত বিনিময় করা হয়।সেইসাথে সেরা পারফর্মিং ব্যাঙ্ক সখি, ব্যাঙ্ক ব্রাঞ্চ, ব্লক, ব্যাঙ্ক এবং জেলা প্রশাসনকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।

