“প্রণব সেনগুপ্ত এখন পর্যন্ত ৯৫টি বই লিখেছেন। তাঁর কাছে পাঠকরা আরও নতুন বইয়ের আবদার করছে। পাঠকদের আবদার মিটাতে লেখক প্রণব সেনগুপ্তও বাড়াবেন তাঁর বইয়ের সংখ্যা।”- পুরুষোত্তম

ডেস্ক রিপোর্টার, ১৮মে।।
   “কলম আর খাতার যুদ্ধ পেরিয়ে, সত্যের সন্ধানে।
আইনজীবীর বই বেঁচে থাকে চিরকাল, বিজ্ঞের সম্মানে।”

রাজ্যের প্রণব সেনগুপ্ত । বর্তমানে তার লেখা বইয়ের সংখ্যা সেঞ্চুরির দৌড় গোড়ায়। রবিবার আগরতলা প্রেস ক্লাবে তাঁর নতুন পাঁচটি বইয়ের আত্ম প্রকাশ হয়। বই গুলির মলাট উন্মোচন করেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তার মধ্যে রয়েছে ” পরাধীন ভারত বর্ষে বিপ্লবের পিঠস্থান চট্টগ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ড, সংবিধান ফৌজদারি আইন ও অনুসন্ধান, ইনভেস্টিগেশন এন্ড প্রসিকিউশন ও স্মৃতিপটে সংবাদপত্র। অবশ্যই এতো দিন রাজ্যের সাহিত্য জগতে প্রণব সেনগুপ্তের পরিচয় ছিলো পুলিশ সাহিত্যিক। এখন তার নতুন পরিচয় আইনজীবী সাহিত্যিক। কারণ চাকরির অবসরের পর তিনি এখন ব্যস্ত আইনজীবী পেশা নিয়ে।
        প্রণব সেনগুপ্তের বইয়ের মলাট উন্মোচন করে ঠিক একই কথা বলেন, রাজ্যের প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন প্রণব সেনগুপ্ত এখন পর্যন্ত ৯৫টি বই লিখেছেন। তাঁর কাছে পাঠকরা আরও নতুন বইয়ের আবদার করছে। পাঠকদের আবদার মিটাতে লেখক প্রণব সেনগুপ্তও বাড়াবেন তাঁর বইয়ের সংখ্যা।
          বইয়ের মলাট উন্মোচন অনুষ্ঠানে লেখক প্রণব সেনগুপ্ত ব্যাখ্যা দিয়েছেন তিনি কেন বাংলা ভাষায় বই লিখেন? তিনি বলেন, বিশ্বের ৩৭ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন।ভারতের স্বাধীনতা আন্দোলনের বাঙালির বীরত্বের ইতিহাস অতুলনীয়। তবে শীঘ্রই তিনি নিজের শততম বইয়ের জন্ম দেবেন বলেও ইঙ্গিত করেছেন।
         প্রণব সেনগুপ্তের বইয়ের পেছনে রয়েছে পূর্ণিমা পাবলিশার পূর্ণিমা সেনগুপ্তের রক্তঘাম। এই প্রকাশনীর উজ্জ্বল আলোতেই আলোকিত লেখক প্রণব সেনগুপ্ত। এমনটাই বলে থাকেন রাজ্যের সাহিত্য আঙিনায় সঙ্গে জড়িত লোকজন। রাজ্যের সাহিত্য জগতে লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে নাগাদ প্রণব সেনগুপ্তও তার শততম বইয়ের মলাট উন্মোচন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *