ডেস্ক রিপোর্টার,১৮ মে।।
আগরতলা রেলস্টেশনের অস্ত্র মামলায় বিহার থেকে গ্রেফতার এক যুবক। শুভম কুমার শর্মা। তাকে রবিবার বিহার থেকে গ্রেফতার করে নিয়ে আসে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার ধৃত কষ্ট কারবারি শুভম শর্মাকে আদালতে সোপর্দ করে তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ। অনুসন্ধানকারী পুলিশে আবেদনে সাড়া দিয়ে বিহারের অস্ত্র ব্যাপারী শুভ শর্মাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দিয়েছেন বিচারক। তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচার সংক্রান্ত বিষয়ে আরও নানান তথ্য উদঘাটন করতে পারবে বলে মনে করছে ক্রাইম ব্রাঞ্চ।
সম্প্রতি আগরতলা রেল স্টেশনে অস্ত্র সহ বিহারের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এই মামলার তদন্তের দায়িত্ব বর্তেছিল ক্রাইম ব্রাঞ্চের উপর।ধৃত যুবকে জিজ্ঞাসাবাদ করে বিহার থেকে পশ্চিমবঙ্গ , আসাম হয়ে ত্রিপুরায় চলতে থাকা অস্ত্র কারবারের র্যাকেটের হদিশ পায় ক্রাইম ব্রাঞ্চ। এবং তদন্তে উঠে আসে শুভম শর্মার নাম। এরপরেই তদন্তের স্বার্থে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শুভমকে গ্রেফতারের জন্য বিহারে পাড়ি দেয়।

