ডেস্ক রিপোর্টার, ২০ মে।।
মুখ্যমন্ত্রী সমীপেষু এখন শহরে সীমাবদ্ধ থাকবে না। এখন থেকে জেলা ভিত্তিক হবে মুখ্যমন্ত্রী সমীপেষু।ঘোষণা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার ছিলো ৬৩ তম মুখ্যমন্ত্রী সমীপেষু। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী ধলাই জেলাতে মুখ্যমন্ত্রী সমীপেষু করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এদিন ভার্চুয়ালি ধলাই জেলা থেকে ৩৫ জন মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। স্থানীয় ভাবে ছিলেন দুই জন। ধলাই জেলা থেকে মুখ্যমন্ত্রী সমীপেষুতে অংশ গ্রহণকারী সবাই জনজাতি সম্প্রদায়ের।তাদের সমস্যাও নানান রকম।
মুখ্যমন্ত্রী বলেন এখন থেকে ধারাবাহিক ভাবে রাজ্যের প্রতিটি জেলাতেই হবে মুখ্যমন্ত্রী সমীপেষু। এখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন। এবং তৎক্ষণাৎ মানুষের সমস্যা সমাধানের পথ দেখিয়ে দিতে পারবেন তিনি। তাতে রাজ্যের সমস্ত অংশের মানুষ উপকৃত হবেন।

